1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জ-১: স্বতন্ত্র প্রার্থী সপু ও মমিনের মনোনয়ন বৈধ ঘোষণা

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়।
এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্যের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু বলেন, “জনগণের চাওয়া ও অনুরোধের কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে বাধ্য হয়েছিলাম। আজ আপিলে বৈধতা পেয়েছি। আল্লাহ চাইলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব।”
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী। তারা জানান, প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন।
জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দীন রাজী, ইসলামী আন্দোলনের কে এম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রোকেয়া আক্তারসহ স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।