1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

উল্লাপাড়ার গুয়াগাঁতীতে মাছ চুরি: আটক ২,পলাতক চার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ ০০ বার পড়া হয়েছে

 

নাইম রানা উল্লাপাড়া

 

 

 

উল্লাপাড়ার গুয়াগাঁতী গ্রামের আব্দুল আজিজের পুকুর থেকে টানা মাছ চুরির ঘটনায় উত্তাল গুয়াগাঁতী এলাকা।

চোরাকারবারীদের তৎপরতা বন্ধে স্থানীয় যুব সমাজ রাত ১০টার পর গ্রামে অপরিচিত ব্যক্তিদের প্রবেশ ও রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াগাঁতী এলাকার আব্দুল আজিজের পুকুর থেকে গত কয়েকদিন ধরে মাছ চুরি ঘটনা ঘটছে। প্রথম দিন চোরেরা প্রায় তিন মন মাছ নিয়ে যায়। পরের দিনও একই পরিমাণ মাছ চুরি হয়।

ঘটনার পুনরাবৃত্তি হলে এলাকাবাসীর সন্দেহ বাড়ে। তারা নজরদারি জোরদার করে। তৃতীয় দিন, ২৭ তারিখ ভোর ফজরের সময় চোররা আবারো মাছ চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করতে এগিয়ে আসে। এসময় চোরচক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা গেলেও বাকি চারজন অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, গুয়াগাঁতী ও আশেপাশের এলাকায় ইদানীং একাধিক চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তার অভাবে গ্রামবাসী উদ্বিগ্ন।

এ অবস্থায় শনিবার গুয়াগাঁতী গ্রামের স্থানীয় যুব সমাজ এক জরুরি সভা করে। তারা সিদ্ধান্ত নেয় যে, রাত ১০টার পর থেকে কোনো অপরিচিত ব্যক্তি গ্রামে প্রবেশ করতে পারবেন না। এছাড়া প্রয়োজনবোধে গ্রামের বিভিন্ন প্রবেশপথও অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রামবাসী দাবি করেছেন, দ্রুত চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা স্থানীয় প্রশাসনের কাছ থেকে জোরদার নিরাপত্তা ও টহল দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।