1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণ রক্ষা

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ৩টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ওভার ব্রিজ এলাকায় মাওয়ামুখী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়।
অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল।
আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ মোট চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ নির্ণয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।