1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নামজারি ও লীজ নবায়নের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ অফিস সহকারী ইভান গাজীর বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ ০০ বার পড়া হয়েছে

এসকে সুলতান সাভার প্রতিনিধি

 

 

ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলে নামজারি ও সরকারি সম্পত্তির লীজ নবায়নের নামে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইভান গাজীর বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, আমিনবাজার রাজস্ব সার্কেলে কর্মরত ইভান গাজী নামজারি কিংবা ভিপি সম্পত্তির লীজ নবায়নের জন্য নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবি করেন। তার দাবি অনুযায়ী টাকা না দিলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা, অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া এবং দিনের পর দিন ঘুরানো হয় সেবা প্রত্যাশীদের।

স্থানীয়দের ভাষ্যমতে, টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্টদের বলা হয়— এই নামজারি হবে না, লীজ নবায়ন সম্ভব নয়, কিংবা উচ্চ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন । এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়, ইভান গাজী তার সহযোগী হিসেবে নিজের শ্যালক মেহেদীকে ব্যবহার করে বিকাশের মাধ্যমে ঘুষ লেনদেন পরিচালনা করেন। সংশ্লিষ্ট বিকাশ নম্বর ও মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ কথোপকথন যাচাই করলে অনিয়মের প্রমাণ পাওয়া যেতে পারে বলে দাবি অভিযোগকারীদের।

জানা গেছে, এর আগেও তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখায় কর্মরত থাকাকালে একই ধরনের অভিযোগে আলোচিত ছিলেন। প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতার কারণে বারবার রক্ষা পেয়ে বর্তমানে আমিনবাজার রাজস্ব সার্কেলকে কার্যত দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত করেছেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে আমিনবাজার ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি সেবা পেতে গিয়ে আমাদের প্রকাশ্যেই ঘুষ দিতে হচ্ছে। আমরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এব্যাপারে ইভান গাজীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।