1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

নলডাঙ্গা থানার সামনে কাভার ভ্যানের চাপায় ভ্যানচালক নিহত, ড্রাইভার-ম্যানেজার আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

নাটোরের নলডাঙ্গা থানার সামনে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত হন মো. আইয়ুব আলী (৪৬)। ঘটনার পরপরই কাভার ভ্যানটি জব্দ করে পুলিশ এবং ভ্যানটির ড্রাইভার ও ম্যানেজারকে আটক করা হয়েছে।

নিহত আইয়ুব আলী নলডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত দুখাই আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ভ্যানচালক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নলডাঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বগুড়া থেকে মালামাল নিয়ে ‘রাহুল কোম্পানি’র একটি কাভার ভ্যান নলডাঙ্গা বাজারে প্রবেশ করে। এ সময় নলডাঙ্গা থানার সামনের সড়কে অবস্থান করছিলেন ভ্যানচালক আইয়ুব আলী। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার ভ্যানটি জব্দ করে। পরে ভ্যানটির ড্রাইভার শ্রী সঞ্জীব চন্দ্র দাস (৩৫) ও ম্যানেজার মো. তৌহিদ মণ্ডলকে আটক করা হয়। আটককৃত ড্রাইভার বগুড়ার চাটমহা উপজেলার হরিপুর এলাকার মৃত ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে এবং ম্যানেজার বগুড়ার ঘোলা গাড়ি এলাকার আপেল মণ্ডলের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।