1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মুগদা মাদক ও চাঁদাবাজ মুক্ত ঘোষণা: ওসি সাজেদুর রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি,  প্রিয়া চৌধুরী

 

 

রাজধানীর মুগদা মানিকনগর মান্ডা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান রেখেছেন ওসি) মো. সাজেদুর রহমান।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক আদেশে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ডিএমপি গোয়েন্দা-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন।

মুগদা থানাা দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি “জিরো টলারেন্স” নীতিতে মাদক নির্মূলের লক্ষ্যে মাঠে নামেন। ইতিমধ্যেই তিনি মুগদা থানাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। এক সময় মুগদার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রকাশ্যে মাদক বিক্রি হতো এবং চাঁদাবাজির ঘটনাও ছিল নিত্যদিনের। এর ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা, হয়রানি এবং সামাজিক অবক্ষয়ের শিকার হতো।

৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পর এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। ঠিক সেই সময়েই দায়িত্ব নেন মুগদা থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান। দায়িত্ব নেয়ার পরপরই তিনি এলাকা পরিদর্শন, অভিযান এবং স্থানীয়দের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

এ বিষয়ে ওসি মোঃ সাজেদুর রহমান বলেন, “আমরা জনগণের জন্যই কাজ করছি। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। থানার দরজা সবার জন্য খোলা। আশা করি অতি শীঘ্রই পুরো এলাকা মাদক ও অপরাধমুক্ত হবে।” স্থানীয় বাসিন্দারা এখন পুলিশের প্রতি নতুন করে আস্থা ফিরে পেয়েছে।

মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে তার এই সাহসী পদক্ষেপ রাখার জন্য মুগদা বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে ওসি মো. সাজেদুর রহমান কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।