1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৯২ ০০ বার পড়া হয়েছে
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার কুমারখালী ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে আদালতে তোলার সময় নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে আদালতে প্রবেশ করেন। বুধবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃত ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নাম্বার আসামি। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে করে আদালতে আনে পুলিশ।
গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন ছাত্রলীগ নেতা পাপ্পু। ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মীও তার সঙ্গে শ্লোগান দিতে থাকেন। শ্লোগান দিতে দিতে তারা আদালত ভবনে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ শ্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগের নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট সকালের দিকে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানার একটি মামলা করেন জিহাদ শাহরিয়ার সুমন। ওই মামলায় ৯২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করেন। এ মামলার তিন নাম্বার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা পাপ্পু।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ মঙ্গলবার রাতে ঢাকা থেকে পাপ্পুকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় পাপ্পুকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।