1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান: দুইজনের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন করে পরিবহণের সময় দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন লাল মিয়া (৩৫) ও মোশাররফ (২০)। মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেক্যু (এক্সকাভেটর), একটি মাহেন্দ্র এবং পাঁচটি ট্রাক অচল/অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অননুমোদিত ও অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।