তিতাস উপজেলা পরিষদে ১০ দলীয় জোটের নাজিমুদ্দিন মোল্লা প্রার্থীর প্রচারণা শুরু
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
১৯৯
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো:নাজিমউদ্দীন মোল্লা বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকাল ৪টায় উপজেলার পরিষদ থেকে কড়িকা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কে নিয়ে প্রচারণা শুরু করেন।
দাঁড়িপাল্লা মার্কার প্রচারনার সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শামীম সরকার বিজ্ঞ,১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা মহানগর উওরের এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ নিজাম খান। তিতাস উপজেলা খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা মোঃ নূরনবী, তিতাস উপজেলা এনসিপির আহবায়ক সাঈদ আহমেদ সরকার,
জামায়াতের নির্বাচন পরিচালক ও কুমিল্লা উওরের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন।এসময় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সালাউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেইন, তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, জামায়েত ইসলামীর নেতা মুহাম্মদ ছবির আহমেদ, এনসিপির নেতা লুৎফর রহমান ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: ইব্রাহিমসহ ১০দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সবায় এক বক্তব্যে কুমিল্লা-আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো:নাজিমউদ্দীন মোল্লা বলেন, আমাদের দাঁড়িপাল্লা মার্কা নিয়ে সাধারণ ভোটারদের নিকট এই বার্তা পৌছিয়ে দিবো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তির লক্ষে কাজ করে যাচ্ছে।আমার একটি বার্তা আপনার মুল্যবান ভোট দিয়ে জামায়াত কে জয়লাব করিলে, আমার আসনে চাঁদাবাজি, টপন্ডারবাজী,ইয়াবা ব্যবসায়ী,যুলূমবাজদের বিরুদ্ধে কাজ করবো।