
কুমিল্লা জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনেই কুমিল্লা-২ (হোমনা) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হোমনা বাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা দাওয়া-পাল্টা দাওয়ায় রূপ নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী এলাকায় টহল জোরদার করে এবং সতর্ক অবস্থানে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত রাখা হয়েছে।