1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

বান্দরবনের লামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার পাহাড়: পাঠদান ফেলে শিক্ষার্থীদের দিয়ে আনাচ্ছেন রান্নার গ্যাস ও আসবাবপত্র

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে
 মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান
বান্দরবনের লামা উপজেলার কম্পোনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওয়াজকুরুনীর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্থানীয়রা অভিভাবক ও এলাকাবাসী।
শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস এবং নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পর এবার শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিভাবকদের দাবি, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা বাদ দিয়ে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন তিনি।
 কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে বাজার থেকে রান্নার গ্যাস সিলিন্ডার আনানো এবং নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের কক্ষে আসবাবপত্র টানানোর কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে।
এতে একদিকে যেমন শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় প্রধান শিক্ষক মো: ওয়াজকুরুনী অনেকটা ‘বেপরোয়া’ হয়ে উঠেছেন। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষকে নিজের শয়নকক্ষ বানিয়ে সপরিবারে বসবাস করছেন। এছাড়া গত দুই মাস ধরে তিনি কোনো ক্লাস না নিয়ে মাসের পর মাস নিজ জেলা সাতক্ষীরায় অবস্থান করছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছি মানুষ করার জন্য, শিক্ষকের ব্যক্তিগত গোলামি করার জন্য নয়। ক্লাস চলাকালে শিক্ষার্থীদের দিয়ে গ্যাস সিলিন্ডার ও আসবাবপত্র টানানো একজন শিক্ষকের কাছ থেকে কখনো কাম্য নয়।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই বিতর্কিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক। এই বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এরপর গত কাল ২১/০১/২০২৬ ইং তারিখে অনুসন্ধানে গিয়ে দেখা যায়।
লামা উপজেলায়  সরই ইউনিয়ন কম্পনিয়া পাড়া সরকাী প্রথমিক বিদ্যালয়ের পাসে লাগোয়া ব্লককের পাসে দিন  দুপুরে পাহাড় কেটে  নিয়ে  যায় ১ ফিরোজ ২আছাবুর  প্রদান শিক্ষক ওয়াজ করনী মাষ্টারের সহায়তায়  পাহাড় কেটে  বালু  বিক্রি  করছেন প্রধান শিক্ষক ওয়াজ করনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।