1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি, নাগরিক নিরাপত্তা চরম হুমকিতে: মির্জা ফখরুল

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে। এই ভয়াবহ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে এনে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমরা এই ন্যাক্কারজনক ও বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই, দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত সব দুষ্কৃতকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

 

মির্জা ফখরুল বলেন, এ ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।