1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
নির্বাচনী এলাকায় ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা পরিস্থিতি অবনতির শংকায় সংবাদ সন্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনিত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিবের উপস্থিতিতে শহরের কাচামাল হাটাতে তার নির্বাচনী কার্ষালয়ে ওই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ভোটের প্রচারনার শুরুতেই একটি গোষ্টি ভোট বানচালে মাথাচাড়া দিয়ে উঠেছে। কয়েকদিন আগে দুস্কৃতিকারীরা রাতের আধারে ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে হামিলা চালিয়ে আহত করেছে। এছাড়াও উপজেলার জামাল ও কোলা ইউনিয়নসহ কোথাও কোথাও দাড়িপাল্লা প্রতিকের ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এসব ঘটনা নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের তেমন জোড়ালো ভ’মিকা দেখছে না। এতে সাধারন ভোটারদের মাঝে শংকা দেখা দিচ্ছে।
সংবাদ সন্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নউত্তরে জামায়াত নেতৃবৃন্দরা আরো বলেন, বৃহস্পতিবার এ উপজেলার নির্বাচনী বিরোধে কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এনায়েতপুর গ্রামে অগ্নিসংযোগ হয়েছে। এসব ঘটনাগুলি নির্বাচনী পরিবেশ নষ্টের লক্ষন বলে প্রতিয়মান হচ্ছে। নেতৃবৃন্দ দল বা নাম উল্লেখ না করেই বলেন, স্থানীয় প্রশাসন একটি পক্ষকে নির্বাচনী আচরন বিধিতে আইনে বিশেষ ছাড় দিতে দেখা যাচেছ। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে কঠোর ভ’মিকা পালনে এ আসনে সুষ্টু নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবী জানায়।
জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক মোল্ল্যার সভাপতিত্বে সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কালীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওঃ লুৎফর রহমান, ঝিনাইদহ জেলা প্রশিক্ষন সম্পাদক মাওঃ ওলিউর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, থানা সভাপতি ঈশা খান, তালিমুল কোরান জেলা প্যানেল উস্তাদ মাওঃ শহিদুজ্জামান ও  মিডিয়া পরিচালক ইকবাল হুসাইনসহ কর্মপরিষদ সদস্যগন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।