1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

কুমিল্লা টিক্কাচর গোমতী নদীর উত্তর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা সদর টিক্কাচর গোমতী নদীর উত্তর পাড় এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির গোমতী নদীর উত্তর পাড় এলাকা থেকে মরদেহ উদ্বার করে পুলিশ।নিহত হুমায়ুন কবির (৫৫) কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর (সর্দার বাড়ির) মৃত মালু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে পাচথুবী ইউপির গোমতী নদীর উত্তর পাড় এলাকায় স্হানীয়রা মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকজন এসে হুমায়ুনকে সনাক্ত করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের সনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।