1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আশুলিয়ায় সন্ত্রাসী ও মাদক ব‍্যবসায়ীর জায়গা বিএনপিতে হবে না – ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২২৭ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারের আশুলিয়া সন্ত্রাসী, মাদক ব‍্যবসায়ী ও চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির সহ পরিবার ও কল‍্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।

আজ সোমবার (২৬জানুয়ারি) দুপুরে পাথালিয়া ইউনিয়নে ঘঘুদিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে ভোটের প্রচারনায় আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন রাতে গার্মেন্টস অধ‍্যুষিত এলাকায় ছিনতাই, হামলাসহ নানারকম অপরাধ সংগঠিত হয়। এরাই আবার কখনো কখনো মিছিলে অন্তর্ভুক্ত হয়। যারা ছিনতাই-মাদকে জড়িত ওই সকল বাজে লোকদের দায়-দায়িত্ব বিএনপি নেবে না। তাদের ব‍্যাপারে ব‍্যবস্থা নেওয়ার কথাও বলেন। এ সময় তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চল থেকে সন্ত্রাস, মাদক ও সড়ক যানজট মুক্ত করা হবে।

 

এই কার্যক্রম বাস্তবায়ন করতে একশ দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। তিনি নির্বাচনে নিজের বিজয়ের আশাবাদ প্রকাশ করে আরও জানান শিল্পাঞ্চলের এই আসনে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ‍্যালেঞ্জ ভোটারদের ভোটকেন্দ্রে আনা। কারন হিসেবে নির্বাচনকালীন পাঁচ দিনের ছুটির কথা উল্লেখ করে বলেন আমরা চেষ্টা করছি সকলকে ভোটদানের জন‍্য কেন্দ্রে আসার ।

এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ সমাবেশে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।