1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১১ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এবং আলোচনায় বিশেষ করে সামনে নির্বাচনে সাধারণ মানুষ নির্ভয়ে নির্বাচন কেন্দ্রে আসতে পারে ও সার্বিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন শাকিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার,

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, বিভিন্ন স্কুল-কলেজের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।