1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখার সবচেয়ে কার্যকর ব্যায়াম — ডিসি ইকবাল হোসেন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ ০০ বার পড়া হয়েছে

 

কু্ষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহে উপলক্ষে পুরস্কার বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগ ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তিনি বলেন,খেলাধুলা এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম এটি শুধুমাত্র একটি খেলা নয়, এটি মানুষের মন ও শরীর সুস্থ রাখার সবচেয়ে কার্যকর ব্যায়াম।

 

যে কোন খেলায় নিয়মকানুন মেনে চলতে হয়, যা আমাদের জীবনে শৃঙ্খলা শেখায়। মাঠের মধ্যে খেলোয়াড়ের পারস্পরিক বোঝাপড়া এবং সঠিক কৌশলই একটি দলের জয়ের চাবিকাঠি জেতার জন্য যেমন সাহসের প্রয়োজন, তেমনি হেরে গেলেও হতাশ না হয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা আমরা এই খেলা থেকে পাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া সামগ্রী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডাঃ আশিক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) (ভেড়ামারা ও দৌলতপুর), দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।