1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে কালীগঞ্জ উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ২নং জামাল ও ৩নং কোলা ইউনিয়নবাসীর আয়োজনে কোলা বাজার এলাকায় এ গণসংযোগ শুরু হয়। গণসংযোগ ও মিছিলটি কোলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এর আগে জামাল ইউনিয়নে সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
সমাবেশে ৩নং মালিয়াট ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ডা. নূরুল ইসলাম, সরোয়ার মোল্লা, শুকুর আলী, মোহাম্মদ আলী বুলু, মাহফুজর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটই প্রধান শক্তি। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, নির্ভয়ে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন,
ভোটারদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে সেনাক্যাম্প স্থাপনের দাবিও জানানো হয়।
বক্তারা আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।