
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট পৌর ২নং ওয়ার্ডের অন্তর্গত আমাইতারা, গোড়খাইতারা ও বেড়াডাঙ্গা গ্রামবাসীর অংশগ্রহণে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২নং ওয়ার্ডের সোহেল স্মৃতি আদর্শ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। মোঃ শাকিল চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটন। বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষের প্রার্থী সামসুজ্জোহা খানের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সোহেল স্মৃতি আদর্শ ক্লাবের উপদেষ্টা মোঃ মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক
মোঃ নুরুন্নবী রাজা, উমার ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রিপন, উমার ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান। এছাড়াও ২নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দসহ ধানের শীষের বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে একটি প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি সোহেল স্মৃতি আদর্শ ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ২নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষ ও সামসুজ্জোহা খানের সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।