1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আশুলিয়ায় চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীর কোন জায়গা হবে না বলে হুঁশিয়ারি -সালাউদ্দিন বাবু

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারের আশুলিয়া নির্বাচনী পথসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ঢাকা-১৯ আসনে কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা- ১৯ বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সোমবার (২ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সালাউদ্দিন বাবু বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ যে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, তা থেকে মুক্তি পেতে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ‘নতুন বাংলাদেশ’ গড়তে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

 

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।