1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

যশোর চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে
ক্রাইম রিপোর্টার
যশোরের চৌগাছায় মহিলা জায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা ঝিকরগাছা সহ সারাদেশে নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে ৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে কামিল মাদ্রাসা মাঠে সমাবেশ শেষে হাজার হাজার নারী কর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলের স্লোগানে স্লোগানে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়।
এ সময় তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থণা করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী বলেন, জামায়াতে ইসলামী কখনো লোক দেখানো কাজ করেনি এবং করবেও না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে, এমন হাজার হাজার নারীরা বিক্ষোভে এসেছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই চৌগাছাবাসির সব প্রশ্নের জবাব দিয়ে দেবে।
স্থানীয় বাদাম বিক্রেতা জহির  হোসেন বলেন, চৌগছা বাজারে ২৫ বছর ধরে বাদাম বিক্রি করছি। আমার জীবনে এতো নারী একত্রিত হয়ে মিছিল করেছে এটা আমি দেখিনি।
একজন ডাব বিক্রেতা  ও রিকশাচালক বলেন, জানতাম জামায়াতে ইসলামীতে শুধু পুরুষ মানুষ রয়েছে। কিন্তু এতো নারী রয়েছে কোনোদিন ভাবতে পারি নাই। আজ আমাদের ভুল ভেঙে গেছে। এত বড় নারী মিছিল জীবনে  কখনো দেখেনি।
যশোর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী
ডা. মোসলেহ উদ্দীন ফরিদ  বলেন, নির্বাচনি প্রচারের সময় আমার নির্বাচনী এলাকা চৌগাছা- ঝিকরগাছাসহ সারাদেশে মহিলাদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির করা আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। যারা এ ধরনের কাজ করছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করছি।
মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাও গোলাম মোরশেদ, যশোর-২ আসনের নির্বাচন পরিচালক জয়নাল আবেদীন,  ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাও আব্দুল আলিম, চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান,  সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ,  রহিদুল খান, ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সহধর্মিণী নাসরিন ফরিদ, মহিলা জামায়াতের নেত্রী ফিরোজা ইয়াসমিন বিউটি, শাহিনা খাতুন, লাইলি, সেলিনা খাতুন প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।