1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

ঝিনাইদহের কালীগঞ্জে হাতাহাতির জেরে হামলা, স্বতন্ত্র পার্থীও দুই সমর্থক সহ আহত ৩, একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের পুকুরিয়া গ্রামে ধানের শীষ ও স্বতন্ত্র পার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্বতন্ত্র পার্থীর সমর্থকের একটি ব্যবসা প্রতিষ্টানে ভাংচুরের ঘটনা ঘটেছে। সেসময় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৩ জন। ঘটনার পর ওই এলাকাটিতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য টহল দিচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। আজ রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি ধানের শীষ ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতিকের প্রার্থী দুটি নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় ওই বাজারে উভয়পক্ষের সমর্থকদের কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পাশ্ববর্তি পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতিকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকানে হামলা করে এবং দোকানটি ভংচুর করা হয়। সেসময় মারপিটে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক ও ধানের শীষ প্রতিকের এক সমর্থক আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, দুই পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির জেরে এই ঘটনা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।