1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

মুন্সীগঞ্জে প্রশিক্ষণ পিকাপের ধাক্কায় পথচারী  নিহত

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়ালগুন্নি এলাকায় পিকাপের ধাক্কায় পথচারী ফারহান ফয়সাল (৩১) নিহত হয়েছেন।
বুধবার ছুটির দিন বিকেলে মিরকাদিমের গোয়ালঘুর্নি জামে মসজিদে আসর নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সাল মিরকাদিমের গোয়ালঘুর্নির আবুল কাশেমের ছেলে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রশিক্ষণ পিকআপটি ভাঙচুর করে পাশের একটি ডোবায় ফেলে দেয়। সন্ধ্যার পর স্থানীয় প্রশাসন, যৌথবাহিনী দীর্ঘ চেষ্টায় জনতার হাতে আটক শিক্ষানবীশ চালক ও প্রশিক্ষকসহ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ফয়সালের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রীও যমুনা ব্যাংকের কর্মরত রয়েছেন ।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় একটি পিকাপভ্যানের চালক অপর একজনকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। এ সময় গোয়ালগুন্নি সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফয়সালের ওপর উঠে যায় পিকাপটি।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পিকাপের চালক ও প্রশিক্ষণার্থীকে আটক করে গণধোলাই দেয় এবং একটি বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর উত্তেজনা তৈরি হয়।
রাত পৌনে ৯টার দিকে আইনশৃঙ্খলা অবরুদ্ধ অবস্থায় থাকা দুই চালককে উদ্ধার করে কঠোর পাহাড়ায় মুন্সীগঞ্জ থানায় নিয়ে আসে । এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত ফয়সালের পরিবারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তিনি যমুনা  ব্যাংকে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।