1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

টঙ্গীবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায়  প্রাণ গেল তিন বন্ধুর

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দরজার পার ( শনিবাড়ী) এলাকায় বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, টঙ্গীবাড়ি উপজেলার বেলুয়া গ্রামের আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ(২৫) পুরাপাড়া গ্রামের শাহ আলম খানের ছেলে শাকিব খান(৩২)ও টঙ্গীবাড়ি গ্রামের বাদল মাঝীর ছেলে তুর্জয়  মাঝি(২৭) তারা তিন জন বন্ধু ছিলেন।
স্থানীয়দের কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকালে তারা ৩ বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় ঘুরতে যান। দিঘীরপাড় এলাকায় ঘুরা শেষে রাত নয়টার দিকে তারা উপজেলার আলদি বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি দরজারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আম গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজন মারা যায়। অপর আহত একজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু  বলেন, একটি মোটরসাইকেলে চড়ে তিনজন যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজন মারা যান।অপরজন হাসপাতালে নেওয়ার পড়ে মারা গেছে বলে শুনেছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।