1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার। পিছিয়ে নেই ফলের দামও

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

বাড়তির দিকে প্রায় সব ধরনের ফলের দাম। এতে দিশেহারা সাধারণ ভোক্তারা। ঊর্ধ্বমুখী দেশের ফলের বাজার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভেড়ামারা বাস স্ট্যান্ড এবং শহরের ভেতর ফলের বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ফলের বাজারটি একটি অন্যতম ব্যস্ত ও বৈচিত্র্যময় ফলের আড়ত এবং খুচরা বিক্রয়কেন্দ্র। এখানে আমদানিকৃত বিভিন্ন রকমের তাজা ফল পাওয়া যায়।

বাজারে প্রতি কেজি দাবাস খেজুর ৪৬০ থেকে ৪৮০ টাকা, আজওয়া খেজুর ১ হাজার ২০০ টাকা, বরই খেজুর ৫০০ থেকে ৫৮০ টাকা, মরিয়ম খেজুর ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা ও মেডজুল খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

এদিকে মাল্টা ২৮০ থেকে ৩০০ টাকা, সবুজ আপেল ৩৪০ টাকা, রয়েল গালা আপেল ৩৮০ থেকে ৪০০ টাকা, ফুজি আপেল ৩২০ থেকে ৩৪০ টাকা, নাশপাতি ৪০০ টাকা, আনার ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কমলা ৩৫০ টাকা, লাল আঙুর ৪৮০ টাকা, সবুজ আঙুর ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁপে ৯০ থেকে ১০০ টাকা কেজি, পেয়ারা ৭০-৮০ টাকা, ডাব প্রতি পিস ১২০-১৫০ টাকা ও মানভেদে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

হাসান নামে এক ক্রেতা বলেন, সামনে রোজা তাই চাহিদা বাড়ায় ফলের দাম বাড়াতে প্রস্তুত ফল ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়াচ্ছেন।

বাজারে আমদানি কমের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি ও আড়ত পর্যায়ে কমেছে ফলের সরবরাহ। কিন্তু বাজার ঘুরে দেখা যাচ্ছে ফলের দোকানে ভরপুর ফল। তবে আমদানিকারকরা ইচ্ছে করে বিদেশি ফল বাজারে কম ছাড়ছেন আর হাতিয়ে নিচ্ছেন বাড়তি দাম- এমন অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।