1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বাহাদুরপুরে ধানের শীষের প্রচারণায় ব্যারিস্টার রাগী রউফ চৌধুরী

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা – মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এর নির্বাচনী প্রচারণা জনসমর্থনের ব্যাপকতায় রূপ নিয়েছে। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রচারণাকালে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন, এবং ভালোবাসা ও আস্থার প্রকাশ ঘটান। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন,ভেড়ামারা – মিরপুর উপজেলার এলাকায় যেখানেই যাচ্ছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিগত ১৫–১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণ পরিষ্কারভাবে বলছে—তারা ধানের শীষেই ভোট দেবে।

 

তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন।ব্যারিস্টার রাগীব-রউফ চৌধুরী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে ভেড়ামারা- মিরপুরের জন্য একটি সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ মন্ডল,অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এস এ এস আবু হানিফ,উপজেলা বিএনপি’র সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা শাখার কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ইন্দোনএশিয়া সিটু, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ,

 

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম,বাহাদুরপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাগর মন্ডল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের মাহাবুব উল শ্যামল,বিএনপির নেতা বুলবুল কবির,যুব নেতা আশা, রেজাউল করিম লালু,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিহাবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।