1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

প্রবাসী স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুব জামায়াত নেতা আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ পারভেজ ঝিনাইদহ

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। পরে আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এরই জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি। এ বিষয়ে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।