1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চান্দিনা আসনে হাতপাখা প্রতীকের বিশাল গণমিছিল

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হাতপাখা প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে চান্দিনা পৌর এলাকার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগান ও সমর্থনের আহ্বানে মুখর হয়ে ওঠে।
গণমিছিলটি চান্দিনা পশ্চিম বাজার থেকে শুরু হয়ে চান্দিনা বাজারের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজির মোড়ে পৌঁছে। পরে সেখান থেকে পুনরায় ইসলামি ব্যাংক এলাকার সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীরা হাতপাখা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছে সমর্থন কামনা করেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এহতেশামুল হক কাশেমী।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুফতী ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, যুব সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, ছাত্র সভাপতি এইচ. এম. শাহজালালসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, জনগণ উন্নয়ন, ন্যায়বিচার ও মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে তাদের রায় দেবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।