জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না : রিজভী
সত্য প্রকাশ ডেস্ক
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
১০৬
০০ বার পড়া হয়েছে
সত্য প্রকাশ ডেস্ক
জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন রাত কাজ করছেন বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-২ আসনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারতো না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। অথচ আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই। জামায়াতের আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।
তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পদ পাবে না।
রিজভী বলেন, অনেক নির্যাতন করা হয়েছে বিএনপির উপর। ধানের শীষে ভোট দিয়ে বিজয় হলে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ হবে।
এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।