বরুড়ার আগানগর ইউনিয়নের শরাপতিতে মাদ্রাসায় সন্ত্রাসী আক্রমণ ও চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ কারী শরাফতি মাদরাসাতু রাইয়ান আল আরাবিয়া’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল ইসলাম বলেন, ১০ ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম তার অনুসারীদের ঘোষণা দিয়ে শরাফতি মাদরাসাতু রাইয়ান আল আরাবিয়া হামলার আহবান জানান, আর তারই ধারাবাহিকতায় ১০ই ফেব্রুয়ারী দুপুর আনুমানিক দুইটায় মাদ্রাসা মসজিদের মুসল্লীগন নামাজ শেষে গেইট দিয়ে বের হওয়ার সময় মসজিদের মুসল্লী ইলিয়াস, ফয়েজ সহ আরো কয়েকজন এলোপাতাড়ি আঘাত শুরু করে এই গ্রামের মমিনুল হক লিটন, মৃত মইধর আলীর ছেলে মোঃ রুহুল আমিন, মৃত ফজর আলীর ছেলে মোঃ জসিম, মৃত সুলতানের ছেলে মোঃ সোহেল ও মোঃ সোহেলের ছেলে মোঃ সুজন সহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল।
ঘটনার সময় একটি মোটর সাইকেল সহ মাদ্রাসার বহু মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ও গুরুত্বপূর্ণ একটি কাগজপত্রের ব্যাগ নিয়ে যায় । হামলার সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী আতংকিত হয়ে পরে,এ সময় হামলাকারীরা মাদ্রাসার পরিচালক, শিক্ষক শিক্ষিকাদের অকত্যভাষায় গালমন্দ করে এবং মাসিক মাসোয়ারা না দিলে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। ঘটনা বেগতিক দেখে মাদ্রাসা কতৃপক্ষ থানায় ফোন দিলে বরুড়া থানার এস আই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও হামলাকারীদের কাছ থেকে লুট হওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্রের ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ(তদন্ত) সঞ্জয় কুমার বলেন, আমরা জরুরী কাজে মান্যবর পুলিশ সুপারের কার্যালয়ে জরুরী মিটিং ছিলাম, তবে অভিযোগ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ কে প্রেরণ করেছি এবং আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।