1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল

মুন্সিগঞ্জে একাধিক ককটেল বিস্ফোরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ ০০ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালীন মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের বাইরের রাস্তায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ভোটার এবং স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যান। তবে কেন্দ্রের ভিতরে ভোট গ্রহণ পুরোপুরি স্বাভাবিকভাবে চলতে থাকে।

প্রিসাইডিং কর্মকর্তা তিতুমির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণ কেন্দ্রের বাইরে ঘটেছে, কেন্দ্রের ভিতরে কোন ধরণের বিশৃঙ্খলা বা আতঙ্কের সৃষ্টি হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভোটারদের নিরাপদভাবে ভোট দিতে সাহায্য করেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়ে কেন্দ্র ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যও মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।