1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সত্য তুলে ধরার ‘অপরাধে’ বিটিভি সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

নোয়াখালী-৬ (হাতিয়া) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

 

স্থানীয়রা জানান, মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেই সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলার সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও জখম হয়েছেন।

 

জখম মিরাজ উদ্দিনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে রামদার কোপ এবং আঘাতের চিহ্ন দেখা গেছে। তার সঙ্গে থাকা সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।

 

হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আমি বিষয়টি মাত্র শুনেছি। ঘটনার খতিয়ান নেওয়া হচ্ছে এবং তদন্ত শুরু করা হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, এলাকার পরিস্থিতি ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ। সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।