1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

যশোরে ৬ আসনের ১টিতে বিএনপি, ৫টিতে জামায়াতের জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৩ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের একটিতে বিএনপি ও পাঁচটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেসরকারিভাবে জয়লাভ করেছে।

 

যশোর-১ (শার্শা) আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা আজীজুর রহমান (দাঁড়িপাল্লা)। তিনি ভোট পেয়েছেন এক লাখ ১৮ হাজার ২৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ৯২ হাজার ৯০৯।

 

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিরা সুলতানা ওরফে সাবিরা সুলতানা মুন্নি (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৩১।

 

যশোর-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৪৭। জামায়াতের আব্দুল কাদের ওরফে ভিপি কাদের (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮৪ হাজার ৪৫৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

 

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রসুল (দাঁড়িপাল্লা)। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭৭ হাজার ৫৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩০৬।

 

যশোর-৫ (মনিরামপুর) আসনে ১ লাখ ৩২ হাজার ৯৭৬ ভোট পেয়ে জামায়াতের গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন (কলস)। তিনি ভোট পেয়েছেন ৮৫ হাজার ৪৫। এ ছাড়া বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশীদ আহমাদ ৫৪ হাজার ৮৭৫ ভোট পেয়েছেন।

 

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের অধ্যাপক মোক্তার আলী (দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ (ধানের শীষ) পেয়েছেন ৭৯ হাজার ৯৫৯ ভোট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।