ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে মসজিদে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করার আাহবান জানান।শুক্রবার ১৩ ফেব্রুয়ারী জুম্মা নামাযের পর কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে রতনপুর গ্রামের তিনটি মসজিদে মোহাম্মদ ইয়াকুব সরকারের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া সম্পন্ন করতে পরিচালনায় ছিলেন
ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও ঢাকাস্থ তিতাস উপজেলার বর্তমান জাতীয়তাবাদী ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ নুর আলম সরকার।
সার্বিকভাবে সহযোগিতা করেন জসিম সরকার।
গতকাল কুমিল্লা-দুই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি হিসেবে নবনির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিতাস উপজেলার বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া ও সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার নির্দেশে তিতাসের বিভিন্ন স্থানে সাবেক মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির নেতাকর্মীদের মিলাদ ও দোয়ার আয়োজন করার আহবান জানান।
সেই ধারাবাহিকতায় মোহাম্মদ ইয়াকুব সরকারের উদ্যোগে রতনপুর সরকার বাড়ী আল মদিনা জামে মসজিদ,ভুইয়া বাড়ী জামে মসজিদ ও চকের বাড়ী জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মোহাম্মদ ইয়াকুব সরকার বলেন গতকাল দেখেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা দুই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জনসাধারণের ভোটে অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ভিটিকান্দি এলাকার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি।