1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আজ পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
আজ পহেলা ফাল্গুন। শীতের রিক্ততা মুছে ঋতুরাজ বসন্তের আগমনের দিন। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতির অমোঘ নিয়মে শিমুল-পলাশের রক্তিম আভায় সেজেছে প্রকৃতি, আর সেই আভার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে মানুষের হৃদয়ের ভালোবাসা। এককথায় প্রকৃতির রঙ আর মানুষের মনের টান— এই দুইয়ের মেলবন্ধনে আজ সারা দেশ মেতে উঠবে এক অনন্য উৎসবে।
ভোরের সূর্য ওঠার পর থেকেই রাজধানীর অলিগলি আর উৎসব কেন্দ্রগুলোতে রঙিন সাজে মানুষের সমাগম শুরু হতে যাচ্ছে। দিনের তাপমাত্রা বাড়ার সাথে সাথেই বাড়বে উৎসবের রঙ।
সবকিছু ঠিক থাকলে শনিবার (১৪ ফেব্রুয়ারি) শাহবাগ, টিএসসি, চারুকলা রূপ নেবে এক বিশাল জনসমুদ্রে।
দিনটি ভালোবাসা দিবস হওয়ায় প্রিয়জনদের মাঝে ফুল ও উপহার বিনিময়ের ধুম পড়বে। বাসন্তী সাজ আর লাল রঙের আধিক্যে পার্ক-মাঠ প্রাঙ্গণ এক মায়াবী রূপ ধারণ করবে বলে আশা করা হচ্ছে।
শিমুল-পলাশের লাল আভায় প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের। দক্ষিণা বাতাসে নতুন পাতার মর্মর ধ্বনি আর কোকিলের ডাক শহুরে যান্ত্রিকতার মাঝেও মানুষের মনে প্রশান্তি বিলিয়ে দেবে।
নির্বাচন পরবর্তী সময়ে পুরো দিনটি নির্বিঘ্নে কাটাতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বসন্তের এই প্রথম প্রহরে সবার মনে একটাই প্রত্যাশা— সব জরা আর গ্লানি মুছে ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি প্রাণ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।