1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্যারিস্টার রাকিব রফ চৌধুরী নির্বাচনী প্রচারণায় ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেককে তার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমি কুষ্টিয়া -২ আসনে প্রার্থী ছিলাম। যারা গত কয়েক মাস আমার নির্বাচনী প্রচারনায় ভূমিকা রেখেছেন তাদের প্রত‍্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নির্বাচনী ফলাফলে পরাজিত হওয়ার পর দলের নেতা কর্মীরা অনেকেই কষ্ট পেয়েছেন। তাদরকে বলতে চাই যে হতাশ হবেন না। সামনে এগিয়ে যেতে হবে। নির্বাচনে পরাজিত হলে মূল ব‍্যর্থতা প্রার্থীকেই নিতে হয়। দলের পদে থেকে কিংবা দলের সকল সূযোগ সূবিধা নিয়ে দলের সাথে বেঈমানী করাও রাজনীতিরই অংশ। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। শুরু আছে।

 

কুষ্টিয়া -২ আসনে আমরা কাঙ্খিত ফল না পেলেও বিএনপি সরকার গঠিত হলে আমাদের আসনে দল ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচী ও পরবর্তীতে ঘোষিত ৮ দফা নির্বাচনী কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আমি আমাদের এলাকার জনগনের সাথে আছি এবং থাকব। আমার নির্বাচনী প্রচারনায় আমি যে সন্ত্রাস, মাদক, চাদাবাজ ও নারী নির্যাতন মুক্ত শিক্ষিত ও সাবলম্বী সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আমি কাজ শুরু করে দিয়েছি। এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব‍্যবস্হার উন্নয়নে আমার পরিবারের ভূমিকা রয়েছে।

 

নির্বাচনী কৌশলে আমি হেরেছি ঠিকই, শুধু পদে যাওয়ার জন‍্য আমি কখনও রাজনীতি করি নাই। এলাকার প্রতিটি ভাল কাজের সাথে এবং ভাল মানুষদের সাথে আমি আগেও ছিলাম, আছি এবং থাকব ইন শা আল্লাহ। সকলের জন‍্য শুভ কামনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।