1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাঠালিয়ায় মা*দ*কে*র যন্ত্রণায় অতিষ্ঠ বাবার হাতে ছেলের খু*ন

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় মা*দ*কা*স*ক্ত ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে বাবার হাতে ছেলে খু*নের ঘটনা ঘটেছে। নি*হ*ত শুভ (২৪) উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বারেক খানের ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দীর্ঘদিন ধরে মা*দ*কা*স*ক্ত ছিলেন। সম্প্রতি মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা দাবি করে আসছিলেন তিনি। টাকা না পেলে বাবাকে হ*ত্যা*র হু*ম*কি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ উদ্দেশ্যে আমুয়া বাজার থেকে একটি দা কেনেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
ঘটনার দিন রাতে মোটরসাইকেল কেনার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে বা*ক*বি*ত*ণ্ডা হয়। পরে রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কু*পি*য়ে হ*ত্যা করেন বাবা বারেক খান। ঘটনার সময় তার স্ত্রী খুশি বেগমও ঘরে ঘুমিয়ে ছিলেন।
পরবর্তীতে বারেক খান তার স্ত্রী খুশি বেগম ও কন্যা সন্তান জান্নাতিকে নিয়ে পাশের বাড়ি মিরাজ খানের বাড়ি নিয়ে গিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রাত আনুমানিক ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা*শ উদ্ধার করে এবং বারেক খান ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী আলাউদ্দিন জানান, “শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মোটরসাইকেল কেনার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করত।”
রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ আলম বলেন, স্ত্রী সন্তানের নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই হ*ত্যা*কা*ণ্ড ঘটিয়েছে বারেক খান প্রাথমিক জিজ্ঞাসা বাদে উঠে এসেছে, লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।