1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গভীর রাতে আওয়ামী লীগ কার্যালয়ে রহস্যময় ব্যানার, স্লোগান দিয়ে উধাও

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ ০০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টানানো হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় মীরসরাই পৌরসদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন কয়েকজন কর্মী।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে কোনও কার্যক্রম ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোমবার রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান কয়েকজন। তিন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন। এসময় তারা কয়েক সেকেন্ডের একটি স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
তবে ব্যানার টানানো হয়নি বলে দাবি করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি গুজব। ব্যানার টাঙানোর কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।