1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঈদের আগে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, সরাসরি নারীদের হাতে বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ঈদের আগেই এর কার্যক্রম শুরু হবে। সরাসরি নারীদের হাতে চলে যাবে এটি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বর্তমানে প্রচলিত যেসব ভাতা কার্ড আছে তা চালু থাকবে এবং ফ্যামেলি কার্ডে যে অর্থ দেয়া হবে, তা আগের যে কোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি বলেও জানান তিনি৷
এম জাহিদ বলেন, ফ্যামেলি কার্ড চালু করতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপ কমিটি করা হয়েছে আর এ কমিটি আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে৷
ফ্যামিলা কার্ড দেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিবেচনা করা হবে না এবং কার্ড বিতরণে মধ্যস্বত্ত্বভোগী থাকবে না, সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি৷
তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্য ৫০শতাংশ বাস্তবায়ন করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগেই কার্যক্রম শুরু হবে। এটি যাতে কোনোভাবে বিতর্কিত না হয়, কেউ বৈষম্যের শিকার না হন তা নিশ্চিতে জোর দেয়া হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিভিন্ন কার্ড চলমান থাকবে আর ফ্যামিলি কার্ড বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ। আগামী ৩ দিনের মধ্যে জানা যাবে, কতো সংখ্যা বা কতো টাকা পাবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।