1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাংবাদিক মোছাদ্দেক হাওলাদার

ফাতিমা আক্তার মিম, কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৪ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
আসন্ন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তরুণ ও শিক্ষিত সমাজসেবক হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোছাদ্দেক হাওলাদার।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থেকে কাঠালিয়া উপজেলার গণমানুষের অধিকার, অভাব-অভিযোগ ও উন্নয়নের চিত্র সাহসিকতার সাথে তুলে ধরেছেন তিনি। এবার সরাসরি জনসেবা করার লক্ষ্যে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন।
নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, মোছাদ্দেক হাওলাদার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগুলোতে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং পথসভাগুলোর মাধ্যমে তিনি আধুনিক ও বৈষম্যহীন এক কাঠালিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন। সংবাদকর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
স্থানীয় ভোটারদের মতে, সাংবাদিক মোছাদ্দেক হাওলাদার এলাকার শিক্ষিত ও সচেতন যুবসমাজের প্রতিনিধি। তিনি নির্বাচিত হলে উপজেলার দুর্নীতি প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা আসবে বলে তারা আশা করছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।