
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এতে করে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। বাজারে গিয়ে বেশি দাম দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে বাধ্য হচ্ছে সাধারণ ক্রেতারা।
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে পৌর মার্কেট, কলেজ বাজার ও মধ্যবাজার সহ অন্যান্য বাজার সরেজমিন ঘুরে জানা গেছে, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাউল, ডাউল, তেল, চিনি, বেগুন, শসা, লেবু, গাজর, বেসন, খেজুর, পেঁয়াজ, রসুন, মরিচ, আদাসহ বিভিন্ন সবজির দাম আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়ে যাওয়া তাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের দাম ২০-৪০ টাকা বেড়েছে। বাজারে সবজির সরবরাহ না কমলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। এক সপ্তাহ আগে যে শসা দাম পার কেজি ছিল ৪০ টাকা এটি এখন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।
বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বললে তারা জানায়, প্রতিবছরই রমজানের শুরুতেই আমাদের দেশে বাজারে প্রতিটি পণ্যের দামই বাড়ে।
তবে সাধারণ মানুষ এই বিষয়ে প্রশাসনকেই দায়ী করছে, তারা বলছে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশি বেশি নজরদারি না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মতো দাম হাকাচ্ছে। বাজারে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি না থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারের পণ্যের দাম বেশি থাকায় খুচরা বাজার গুলোতে পণ্যের দাম কমার সম্ভাবনা থাকে না। আমাদের কিছুই করার নেই বেশি দামে কিনতে হচ্ছে। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করবো।