1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা সভা আয়োজিত

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে

 

 

রাজশাহী ব্যুরো

 

 

সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ ২০২৬ ) সকাল সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি কড়িতলা রোডস্থ ‘কমলাফুল ফার্মেসি’ প্রজেক্টের মাধ্যমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে Jhpiego Bangladesh, সহযোগিতায় ছিল United Nations Population Fund (ইউএনএফপিএ) এবং অর্থায়নে ছিল City Bank।

অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জ্যাপাইগো বাংলাদেশের প্রজেক্ট স্পেশালিস্ট আফজাল হোসেন,সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।

বক্তারা বলেন, এ কর্মশালায় প্রায় ১৬০ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন। তারা পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ গর্ভপাত, যৌনবাহিত রোগ, জরায়ু ক্যান্সার, ফিস্টুলা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতা লাভ করেন।

তারা আরও জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের কাছে সঠিক তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের পরিবার ও পরিচিতদেরও যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য কমলাফুল ফার্মেসিতে আসার আহ্বান জানানো হয়। সেখানে সেবা গ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য প্রদান ও উপযুক্ত প্রতিষ্ঠানে রেফারাল সেবা নিশ্চিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস জেলা শাখার গৌর চন্দ্র ঘোষ,সহ সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি কার্তিক চন্দ্র বর্মণ কার্যকরী সদস্য মো: রাফি ও মো: রিপন প্রমুখ।

উল্লেখ্য,কর্মশালায় সিটি ব্যাংকের প্রতিনিধি,সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য,বিসিডিএস প্রতিনিধি, ফার্মাসিস্ট,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী ফার্মেসি সহযোগীরা উপস্থিত ছিলেন।

এ ধরনের সচেতনতামূলক আয়োজন নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।