1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আসন্ন ইউপি নির্বাচনে কাঠালিয়া সদর  ইউনিয়নে মোঃ  নাজমুছ সালেহ্ মামুন আকন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় শীর্ষে

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই দেশজুড়ে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। এরই ধারাবাহিকতায় কাঠালিয়া উপজেলা সদর ৪নংইউনিয়নে চেয়ারম্যান  পদে সম্ভাব্য প্রার্থী মোঃ নাজমুছ সালেহ্ মামুন আকন নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী মোঃ নাজমুছ সালেহ্ মামুন আকন
 ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।
 মোঃ নাজমুছ সালেহ্ মামুন আকন সমাজ সেবক,  তাঁর সঙ্গে কথা বললে তিনি  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ ও প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী
মোঃ নাজমুছ সালেহ্ মামুন আকন
 নীরবে মাঠে নেমে পড়েছেন। সামাজিক ও পারিবারিক নানা অনুষ্ঠানে অংশগ্রহণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, পাশাপাশি পাড়া-মহল্লায় নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এ নিয়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যেও আলাপ-আলোচনা ও প্রস্তুতি চোখে পড়ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার হবে বলে জানান তাঁদের কর্মী-সমর্থকরা।
এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
মোঃ নাজমুছ সালেহ্ মামুন আকন
  বলেন, আমি কাঠালিয়া সদর  ৪নং ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, মডেল ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতা পেলে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে মানুষের চলাচল সহজ, নিরাপদ ও টেকসই হয়।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে মামুন আকন  বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের আবার স্কুলমুখী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে এবং চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। গ্রামে দল-মত নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখাকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও জানান।
পরিবেশ রক্ষায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম চালু করে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে। পাশাপাশি প্রতিটি গ্রামে নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে নতুন টিউবওয়েল স্থাপন ও পানির প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল সেবা চালু করা হবে এবং জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে নিয়মিত গণশুনানি ও সরাসরি যোগাযোগের ব্যবস্থা চালু করা হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার, পরিচ্ছন্নতা অভিযান ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম গ্রহণ করা হবে।
নারী, প্রতিবন্ধী ও বয়স্কদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি তাদের সেবাপ্রাপ্তি সহজ করা হবে। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে  ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপ দিতে নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আমি আপনাদেরই সন্তান।” মোঃ নাজমুছ সালেহ্ মামুন আকন
আমি কোনো শাসক হতে আসিনি, এসেছি আপনাদের সেবক হতে। দীর্ঘ সময় ধরে আমি আপনাদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছি। এবার বৃহত্তর পরিসরে আপনাদের সেবা করার সুযোগ চাই।
আসন্ন কাঠালিয়া সদর ৪নং ইউনিয়ন   পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি একজন পুরোনো রাজনীতিবিদ। দীর্ঘদিন সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করে এসেছি। মানুষের সেবা করার জন্য আমি চেয়ারম্যান পদে দাঁড়াবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।