1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্বার 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে একই ঘরের পৃথক দুটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।রবিবার (১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭) উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা আক্তার দুই মেয়ে ও এক ছেলের জননী। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। ফারহানা ছোট মেয়েকে নিয়ে শাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতে বসবাস করতেন।
রবিবার (১ মার্চ) সকালে শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
প্রতিবেশী রাসেল মজুমদার জানান, পরে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর বিষয়টি থানায় জানানো হয়।খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে একই ঘরের পৃথক দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শণ শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।