
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
বিএনপি নির্বাচনের পূর্বে ঘোষনা দিয়েছিল যে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই ঘোষনা অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদানের জন্য গবেষনামূলক কার্যক্রম শুরু হয়েছে কয়েকটি উপজেলায়। আশা করা যায় যে পরবর্তীতে কয়েক মাসের মধ্যে দেশের সব উপজেলার মত মিরপুর ভেড়ামারা এলাকাতেও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বিনা মূল্যে।

এই কার্ডের জন্য কোথাও কোন তদ্বির করতে হবে না। সংশ্লিস্ট কতৃপক্ষের মাধ্যমেই এই কার্ড প্রদান করা হবে সবাইকে কিছু শর্তের ভিত্তিতে। এখানে ইচ্ছামত বাছাই করার কোন সূযোগ নাই। ফ্যামিলি কার্ড সহ বিএনপি সরকার ঘোষিত সকল সূযোগ সূবিধা গ্রহনের ক্ষেত্রে কোন ধরনের দূর্নীতি চলবে না। বিএনপি সরকারের ঘোষনা অনুযায়ী মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনের ভাতাও একই ভাবে দেয়া হবে। এসব ব্যাপারে কেউ দলের নামে কিংবা আমার নামে কোন ধরনের চাদা চাইলে আমাকে সরাসরি জানাবেন।