1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় মনিপুরের ট্রিপল মার্ডারের খুনিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ) সকাল ১০টায়  মনিপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নিহতদের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
শিক্ষক,শক্ষার্থীসহ গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, “ চাঞ্চল্যকর এ হত্যাকান্ড সংঘটিত হওয়ার  ১৬ দিন অতিবাহিত হলেও এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিরা এখনও গ্রেফতার হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
তারা আরও বলেন, এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠতে পারে।মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবারের সদস্য ছাড়া ও চট্টগ্রামের  জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন  কুস্তিগীর বাঘা শরীফ,মো. রেজাউল করিম, মো. শহিদুল্লাহ  প্রমুখ।  মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মনিপুর গ্রাম প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সূখি (৩২), তার চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং ভাতিজা  জুবায়ের (৫)-কে গলাকেটে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। কিন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো৷. মোরশেদ আলম চৌধুরী জানান, মানববন্ধন করা নাগরিক অধিকার। তবে হত্যার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ সহ কয়েকটি সংস্থা। আশা করছি দ্রুত এর রহস্যউদঘাটন করতে সক্ষম হবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।