1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৫ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৩৩৮টি মামলা করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১৫ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ১০ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ৩২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৮৫ টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ৭ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫ টি বাস, ১৩ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ২৮৯ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩১ টি গাড়ি ডাম্পিং ও ২৫৩ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।