1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নতুন সম্পর্কের গুঞ্জন, প্রয়োজনে অভিনয় ছাড়ার ইঙ্গিত পূজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯৪ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়ে ওঠা পূজা চেরি এবার তার ক্যারিয়ারের আট বছর পূর্ণ করেছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’, যা নিয়ে বর্তমানে তিনি বেশ আলোচনায় রয়েছেন।
সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে সংসারের জন্য তিনি অভিনয় ছাড়তেও দ্বিধাবোধ করবেন না।
পডকাস্টে তিনি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না আমার নামের সঙ্গে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয়, সংসার আর অভিনয় একসঙ্গে চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, তবে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।”
এই খোলামেলা আলাপচারিতায় পূজা বিভিন্ন গুঞ্জন ও বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বিভিন্ন সময়ে তার নাম আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে পডকাস্টে তিনি জানিয়েছিলেন, এ ধরনের বিষয় তার ব্যক্তিগত জীবনকে কখনোই প্রভাবিত করতে পারবে না। নতুন সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও, পূজার কাছে জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব সর্বোচ্চ। তিনি যোগ করেছেন, “সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।”
এই বিশেষ পডকাস্ট আগামী শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।