1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ সম্পূর্ণ অগণতান্ত্রিক: সারজিস

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯১ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল।
আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকার দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না। রোববার (১৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে সারজিস আলম বলেন, অবিলম্বে নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে দেশে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে।
তিনি বলেন, এখন দলীয় লোকদের প্রশাসক বানাবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করবে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ফায়দা নেবে, অতঃপর তাদেরকে দিয়ে ওই জায়গায় নির্বাচন করিয়ে নির্বাচিত করার পাঁয়তারা করবে। এই রাজনৈতিক নীল নকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।
সারজিস তার ফেসবুক পোস্টে লেখেন, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে- তারা অতীত থেকে শিক্ষা নেবে নাকি কতিপয় অতি চালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।