1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় গেটম্যানদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে: রেল প্রতিমন্ত্রী

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন গেটম্যানদের অবহেলায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লায় বাস এবং ট্রেনের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানের অবহেলা রয়েছে। ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তাছাড়া স্টেশন মাস্টারকেও শাস্তির আওতায় আনা হচ্ছে।
ঘটনা তদন্তের জন্য রেলওয়ের পক্ষ থেকে একটি বিভাগীয় এবং একটি জোনাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। রোববার দুপুরে কুমিল্লার বাস ট্রেনের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিটি বেরিয়ারকে অটোমেটিক সিস্টেমের আওতায় আনার চেষ্টা করছি। সেখানে নিরাপত্তাকর্মী থাকবে এবং ক্রসিং এর কাছাকাছি ট্রেন আসলে অটোমেটিক গেট গুলো বন্ধ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এসব কাজ দ্রুত সম্পাদনের জন্য নির্দেশনা দিয়েছেন। এ সময় মন্ত্রী রেলের দুর্ঘটনা কমাতে রেল কর্তৃপক্ষ নানামুখী পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।